রোমেও ছড়াচ্ছে করোনার ভারতীয় ধরন

ইতালির রাজধানী রোমের কাছের একটি শহরে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের ভারতীয় ধরন।
এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে, ৩শ’-এর মতো ভারতীয় ইতালিতে প্রবেশ করে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের খুঁজছে দেশটির পুলিশ।
রোমের বিমানবন্দরে শুক্রবারও দিল্লি থেকে আসা আরও ২৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

ভারত থেকে আসা ৩শ’ ইতালি প্রবাসী কর্মস্থলে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতালিতে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছে।
এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন করে জটিলতা।

ভারত থেকে আসা সবাই ইতালির লাতিনা প্রদেশে কৃষি কাজ করতেন।
তাদের ঠিকানা খুঁজে অভিযান চালিয়ে কাউকেই পাওয়া যায়নি।

স্থানীয় মেয়র বলেছেন, তারা সব পালিয়ে গেছে।

ভারতীয় ভেরিয়েন্ট ইতালিতে প্রবেশের পর ওই অঞ্চলগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
তারা আশঙ্কা করছেন, ভারতীয়দের মাধ্যমে বাংলাদেশিদের শরীরে এ ভেরিয়েন্ট প্রবেশ করতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.