বাটলারের ব্যাটে আর মুস্তাফিজের আগুনে বোলিংয়ে রাজস্থানের জয়

আইপিএলের মঞ্চে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আজ তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৫৫ রানের ব্যবধানে।
ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করে জয়ের ভিতটা পাকা করে দিয়েছিলেন ইংলিশ তারকা জস বাটলার।
এরপর বল হাতে আগুন ঝরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। রাজস্থান রয়্যালসের সম্মিলিত আক্রমণে আর হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ৭ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া হায়দরাবাদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.