বিল গেটস-মেলিন্ডার বিচ্ছেদের খরচ কত

মেলিন্ডার সঙ্গে দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
তাদের দুজনের রয়েছে বিপুল পরিমাণ যৌথ সম্পত্তি।
এছাড়াও তারা বিশ্বের সবচেয়ে সম্মানীয় দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এরও প্রতিষ্ঠাতা।
তাই তাদের বিচ্ছেদের খবর ছিল এই সংস্থার জন্য হুমকিস্বরূপ।
তবে, ফাউন্ডেশনের ওপর এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন উভয়েই।

পরে এক বিবৃতিতে ফাউন্ডেশনও জানায়, বিল ও মেলিন্ডা উভয়েই ফাউন্ডেশনের কো–চেয়ারম্যান এবং ট্রাস্টি হিসেবে থাকবেন। অর্থাৎ বৈবাহিক বিচ্ছেদ হলেও আপাতত ফাউন্ডেশনে তারা এক থাকছেন। ফাউন্ডেশনের কৌশলগত বিষয়ের অনুমোদন, সব আইনি ইস্যু এবং সংস্থার সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে একত্রে কাজ করে যাবেন বিল গেটস ও মেলিন্ডা।

তবে তাদের বিপুল পরিমাণ অন্যান্য সম্পত্তির হিসাব–নিকাশ হয়তো এতটা সহজ হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.