যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা বহাল থাকছে।
বুধবার ফেসবুকের ওভারসাইট বোর্ডও এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে।
তবে ফেসবুকের সাধারণ সাজার বাইরে গিয়ে তার অ্যাকাউন্ট স্থায়ী বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছে ওভারসাইট বোর্ড।
বিবিসি জানিয়েছে, নির্বাচনে পরাজয়ের পর গত ৬ জানুয়ারি তার সমর্থকেরা ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালান।
ওই ঘটনার পর ট্রাম্পের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়।
সেই নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়নের জন্যই ফেসবুকের ওভারসাইট বোর্ড আজ বৈঠকে বসে।
তবে তারাও নিষেধাজ্ঞা বহাল রেখে কিছু নির্দেশনা দিয়েছে।