ভারত ও যুক্তরাষ্ট্র থেকে ৭০ লাখ টিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও যুক্তরাষ্ট্র থেকে ৭০ লাখ টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতকে ৩০ লাখ টিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।

গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.