জার্মানিতে একদিনে ১০ লাখ মানুষের করোনা টিকা গ্রহণ

জার্মানিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে গতি ফিরেছে।
শুধু বুধবারই টিকা নিয়েছেন রেকর্ড ১০ লাখের বেশি মানুষ।
দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়ায় স্বস্তিতে প্রশাসন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ।
তখন জার্মানিতে টিকাদান কর্মসূচির পালে হাওয়া লেগেছে।
দেশটিতে একদিনে ১০ লাখের বেশি মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন।
জার্মানির রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে, প্রথম ডোজ টিকা গ্রহীতার সংখ্যা এখন দুই কোটি ৫৫ লাখ।
দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

অর্থাৎ প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার দেশটিতে টিকা নিয়েছেন প্রায় ৮ দশমিক ৬ শতাংশেরও বেশি।

টিকা গ্রহণকারী এক জার্মান নাগরিক বলেন, আমার মনে হয়, করোনা টিকার ওপর আস্থা রাখা যায়।
তাই টিকা নেয়াটা সত্যিই খুব জরুরি, সবাই নিচ্ছেও।
আসলে জার্মানি উন্নত দেশ, তাই সংকট নেই। কিন্তু গরিব দেশগুলোতে টিকার বড্ড বেশি প্রয়োজন।
তাই জার্মানিসহ উন্নত দেশগুলো গরিব দেশগুলোকে সাহায্য করুক এটা আমি চাই।

এসবের মধ্যেও প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও সংক্রমিত হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রাণ হারাচ্ছেন গড়ে ২০০ থেকে ২৫০।
তবুও মের্কেল সরকারের টিকা নীতিতেই আস্থা সাধারণ মানুষের।
এমন অবস্থায় অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ বা বিতরণে কোনো নিয়ন্ত্রণ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.