আইপিএল স্থগিত করার সময় বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) বলেছিল, পরিস্থিতি উন্নত হলে দেশের ভেতরে সুবিধাজনক সময়ে বাকি অংশ আয়োজন করবেন তারা।
তবে সপ্তাহ গড়াতে না গড়াতেই এই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ভারতীয় বোর্ডকে।
আইপিএলের বাকি অংশ দেশের মাটিতে করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ।
শুধু তা-ই নয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে অক্টোবরে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সৌরভ।
করোনায় ভারতের অবস্থায় বিপর্যস্ত হলেও আইপিএল চালিয়ে যাচ্ছিল বিসিসিআই। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা চলছিল। এর মধ্যে কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়লে গত সপ্তাহে মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় বোর্ড।