করোনার টিকা নিলেন ভিরাট কোহলি

ইংল্যান্ড সফরের আগেই ভারতীয় ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
নির্দেশনা মেনেই ভ্যাকসিন নিতে শুরু করেছেন দলের সদস্যরা।

সোমবার (১১ মে) ভ্যাকসিন নিয়েছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

কোহলি লিখেছেন,‘যত দ্রুত সম্ভব টিকা নিন এবং নিরাপদে থাকুন।’

এদিকে কোহলির আগে ভ্যাকসিন নিয়েছেন ভারতের আরেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে এবং প্রধান কোচ রবি শাস্ত্রী।

দেশের মাটিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেও কোহলি দ্বিতীয় ডোজ নেবেন ইংল্যান্ডে গিয়ে।

সাউদাম্পটনে আগামী ১২ জুন শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর জন্য প্রায় ৪ মাস ইংল্যান্ডে অবস্থান করতে হবে তাদের।
এমন অবস্থায় তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে হবে ইংল্যান্ডে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.