করোনাভাইরাসের টিকা নিলে ১০ লাখ ডলার পুরস্কার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার উপর জোর দেওয়া হচ্ছে।
তবে অসচেতনতা ও অনাগ্রহের কারণে টিকা নিতে অনীহা রয়েছে অনেকের।
বিশেষ করে মার্কিনিদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কম।
দেশটিতে এবার মানুষজনকে টিকা নিতে আগ্রহী করতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, নিজ রাজ্যের বাসিন্দাদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে ১০ লাখ ডলার নগদ দেয়া হবে ঘোষণা দিয়েছে ওহাইও।
তবে এই পুরস্কার সবার জন্য নয়। বরং সৌভাগ্যবান পাঁচজন এই পুরস্কার পাবেন।
আর সেই পাঁচজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে।

ওহাইও’র গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, টিকা নিয়েছেন এমন প্রাপ্তবয়স্ক বাসিন্দারা কেবল এই লটারির জন্য বিবেচ্য হবেন।
তিনি জানান, পাঁচ সপ্তাহ ধরে এই লটারির মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হবে।
প্রথম সপ্তাহের পুরস্কার ঘোষণা করা হবে ২৬ মে।

ডিওয়াইন জানান, কেন্দ্রীয় সরকার এই লটারির পুরস্কারের টাকা দেবে।
আর সেটা সরকারের করোনাভাইরাস রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে।
বিশ্বের যেসব দেশে করোনার টিকাদান কর্মসূচি চলছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে। যুক্তরাষ্ট্র তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ৫৮.৭ শতাংশ মানুষকে টিকা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.