বাংলাদেশ বিমানের পুরনো দু’টি লিজ বোয়িং-৭৩৭ ফেরতের চিন্তা

বাংলাদেশ বিমানের বহরে ‘পুরনো মডেলের’ দু’টি (বোয়িং ৭৩৭) লিজে আনা উড়োজাহাজ পরিচালনা নিয়ে কিছুটা বেকায়দার মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
সমস্যা থেকে উত্তরণে করণীয় নির্ধারণ করতে গতকাল রোববার সন্ধ্যার পর কুর্মিটোলার বলাকা ভবনে বিমান পরিচালনা পর্ষদের নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে ওই বৈঠকে একাধিক এজেন্ডার মধ্যে লিজ বোয়িং দু’টি ফেরত দেয়া নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না তা রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।

এর আগে বৈঠকের এজেন্ডা তৈরির সাথে সম্পৃক্ত বলাকা ভবনের একাধিক সূত্র জানিয়েছেন, বিমান কর্তৃপক্ষ চাচ্ছে, প্রায় এক যুগ আগের পুরনো মডেলের দু’টি লিজ বোয়িং-৭৩৭ উড়োজাহাজ লিজ কোম্পানির কাছে ফেরত দিতে।
এখন কিভাবে, কোন প্রক্রিয়ায় ফেরত দেয়া যেতে পারে, কিংবা ফেরত না দিয়েও এয়ারক্রাফট দু’টি বহরে রেখে ফ্লাইট পরিচালনা করা যায়, সে বিষয় নিয়েই মূলত বোর্ড মিটিংয়ে আলোচনার জন্য বৈঠকের এক নম্বর এজেন্ডায় রাখা হয়েছে।
এখন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র বিমান পরিচালনা পর্ষদেরই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, বিমানের বহরে এক যুগেরও বেশি সময় ধরে (বোয়িং-৭৩৭) লিজ এয়ারক্র্যাফট দিয়ে মধ্যেপ্রাচ্যে ছাড়াও চায়নার কেনটনে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এর একটি হচ্ছে এসটুএএফএম এবং অপরটির সিরিয়াল নাম্বার হচ্ছে এএফএল। পুরনো মডেলের এই দুু’টি এয়ারক্র্যাফটের বিমান কর্তৃপক্ষের এখন ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে। আর কিছু দিন পর এই দু’টি এয়ারক্র্যাফটকে অন্যান্য কান্ট্রি তাদের দেশে ঢুকতে না-ও দিতে পারে।
সূত্রঃ নয়া দিগন্ত

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.