‘ইসরায়েলের সমর্থকদের চিনে রাখছে বিশ্ব’

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।

জাওয়াদ জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেন, যখন অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে তখন মার্কিন সরকার বিপুল পরিমান ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে।

এতে করে ইসরায়েলকে আরো বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করতে উৎসাহ করা হচ্ছে।

জাওয়াদ জারিফ আরো লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সামান্যতম নিন্দা প্রস্তাবটিতেও ভেটো দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.