যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এলোপাতাড়ি গোলাগুলিতে দুইজন নিহত

শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এলোপাতাড়ি গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আটজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  এ ঘটনায় অপরাধীদের আটক করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার মিনিয়াপোলিসে গোলাগুলিতে ৬ বছরের একটি শিশু নিহত হয়েছে।

মিনিয়াপোলিস পুলিশ জানিয়েছে, মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ঝগড়ারত দুইব্যক্তি একে অন্যের দিকে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

এসময় আশপাশে থাকা বেশ কয়েকজন হতাহত হয়। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.