বিমান নিষেধাজ্ঞা: বেলারুশের পাশে দাঁড়াল রাশিয়া

বেলারুশে পশ্চিমাদেশের বিমান নিষেধাজ্ঞায় দুটি ইউরোপিয়ান বিমানসংস্থার বিমান চলাচল বন্ধ করেছে রাশিয়া।
রাশিয়ার এ নিষেধাজ্ঞার পর এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইনস তাদের সেবা বন্ধ করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কিছু এয়ারলাইনস বেলারুশের আকাশসীমা ব্যবহার করছে না। রোববার বেলারুশের সরকার প্রভাব খাটিয়ে রায়ানএয়ারের একটি বিমান নামানোর পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।
বেলারুশের সরকার এক সাংবাদিককে গ্রেপ্তার করার জন্য রানওয়েতে বিমান নামায়।
এরপর সরকারবিরোধী ওই সাংবাদিক ও তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকে পশ্চিমা বিশ্ব প্রতিবাদ জানিয়ে আসছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.