এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুধু তাই নয়, এবারের লিগে সাদা কালোদের অধিনায়কও সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান।
অবশেষে শুক্রবার মোহামেডানের সংবাদ বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেয়া হয়েছে, ২০২১ সালের লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার রাজধানীর এক হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে তা ঘোষণাও করা হবে।
সেই সঙ্গে এবারের লিগে মোহামেডানের জার্সিও উন্মোচন করা হবে।