ওয়াশিংটনে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ

ওয়াশিংটনে ফিলিস্তিনে যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালের সামনে ইসরাইলবিরোধী ওই সমাবেশে অংশ নেন। খবর আরব নিউজের।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এক হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি) নামে একটি সংগঠন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ।

মার্কিন সরকারকে উদ্দেশ্য করে এএমপির নির্বাহী পরিচালক ওসামা আবু ইরশাইদ বলেন, ইসরাইলের নোংরা চেহারা, দখলদারিত্ব, অবৈধ কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধ ঢাকতে আপনাদের নির্লজ্জ সমর্থন বন্ধ করার দাবিতে লাখো মার্কিনি আজ এ বিক্ষোভ সমাবেশে শামিল হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.