বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা’র ১০ লক্ষাধিক ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ১০ লাখ ৮০০ ডোজ পেতে যাচ্ছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের দেওয়া এই টিকা কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় পাবে বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ১০ লাখ ৮০০ ডোজ শিগগিরই হাতে পাবে বাংলাদেশ।

মূলত, অভাবীদের করোনাভাইরাসের টিকা দিতেই কোভ্যাক্স প্রোগ্রাম চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে চীনের উপহারের করোনাভাইরাসের টিকার আরো ছয় লাখ ডোজ বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.