রানি এলিজাবেথকে দেখে মায়ের কথা মনে পড়ল জো বাইডেনের

ব্রিটিশ রানি এলিজাবেথকে দেখে মায়ের কথা মনে পড়ে আবেগে আপ্লুত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনদিনের জি-৭ সম্মেলনের শেষদিন রোবরার উইন্ডসর ক্যাসেলে ৯৫ বছর বয়সী রানির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন ও তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল ট্রেসি বাইডেন।

সাক্ষাৎ শেষে যুক্তরাজ্য ত্যাগ করার সময় বাইডেন সাংবাদিকদের বলেন, রানি এলিজাবেথ অত্যন্ত বিনয়ী। তারা একান্তে দীর্ঘ সময় আলাপ করেছেন।

বাইডেন বলেন, রানি এলিজাবেথ তার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে জানতে চেয়েছেন এলিজাবেথ, শুনতে চেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিষয়েও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.