রোনালদোর ৫ সেকেন্ডের কান্ডে কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি টাকা

হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।
অধিনায়ক রোনালদো একাই করেছেন জোড়া গোল, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
তবে তার এই পারফরম্যান্সে অন্তত কোকাকোলা কোম্পানির খুশি হওয়ার সুযোগ নেই।

কেননা ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সবাইকে কোক খাওয়া থেকে নিরুৎসাহিত করেছেন রোনালদো।
তার সামনের টেবিলে রাখা কোকের বোতল সরিয়ে সবার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোকের বদলে পানি পান করার। সবমিলিয়ে ৫-৭ সেকেন্ডের ছোট একটি কাজ।

আর এতেই কি না নেমেছে কোকাকোলার বাজারে ধস।
এরই মধ্যে প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা খুইয়েছে কোকাকোলা কোম্পানি। তাদের শেয়ারবাজারের দরে নেমেছে এই বিশাল ধস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.