অর্ধযুগ পর প্যারাগুয়েকে হারালো মেসির আর্জেন্টিনা

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি প্রতিম্যাচেই তার দল নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, কোপা আমেরিকার মতো মেজর ইভেন্টে যেটি বেশ সাহসের কাজও বটে!
প্যারাগুয়ের বিপক্ষে একাদশটাই দেখুন। আগের ম্যাচের স্টার্টিং লাইনআপের সঙ্গে পার্থক্যটা ৬জনের!
অর্থাৎ উরুগুয়ের সঙ্গে যারা খেলেছিলেন, সেই একাদশের ৬জনই নেই আজকের একাদশে।

ডিফেন্সটা ঠিক রেখে আক্রমণাত্মক দল সাজান স্ক্যালোনি। ফরোয়ার্ড লাইনে দুই ফ্লপ লওতারো মার্টিনেজ আর নিকো গঞ্জালেসকে বসিয়ে নামান অভিজ্ঞ ডি মারিয়া আর সার্জিও অ্যাগুয়েরোকে।
সঙ্গে পাপু গোমেজকেও নিয়ে আসেন অ্যাটাকিংয়ে। মেসি তো ছিলেনই।
স্ক্যালোনির ফরমেশনটা এমন, ৪-২-৩-১।

কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ডি মারিয়া-গোমেজরা।
মেসির বাড়ানো বল ধরে ডি মারিয়া এগিয়ে যান, ডি বক্সের ভেতর দাঁড়ানো পাপু গোমেজকে খুঁজে নেন।
দারুণ এক ফিনিশিংয়ে গোমেজ বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের জালে। আর্জেন্টিনার লিড। ম্যাচের বয়স তখন মাত্র ১০ মিনিট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.