মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে বলে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা হানট্রেস ল্যাব এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে হানট্রেস ল্যাব জানায়, ফ্লোরিডা ভিত্তিক আইটি কোম্পানি কাসেয়াকে লক্ষ্য করে হ্যাকাররা এই হামলা চালায়।
এর আগে তারা ক্যাসেয়ার সফটওয়ার ব্যবহার করা করপোরেট নেটওয়ার্কগুলোতে হামলা চালায়।
তারা এ ঘটনার তদন্ত করছে বলে জানায় হানট্রেস ল্যাব।

হানট্রেস ল্যাব আরও জানায়, রাশিয়া সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ রেভিল (REvil) এই হামলা চালিয়েছে বলে তাদের ধারণা।
রেভিল হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত এবং লাভজনক সাইবার অপরাধী গ্রুপ।
গত মে মাসে তারা বিশ্বের সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএস-এ হামলা চালায় বলে এফবিআই অভিযোগ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.