বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের পঞ্চম দিনে স্বাগতিক দল জিম্বাবুয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও ২২০ রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হতো। হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.