৯ মাস পর খুললো ফ্রান্সের আইফেল টাওয়ার

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে গেলো ফ্রান্সের আইফেল টাওয়ার। ইউরোপের অন্যতম দর্শনীয় এই স্থাপনাটি করোনা প্রকোপের কারণে এতদিন ধরে বন্ধ ছিল।
তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে এটি। খবর সিএনএর।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লোহার তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ১ হাজার ৫০ ‍ফুট বা ৩২০ মিটার।
আইফেল টাওয়ার খুলে দেয়া হলেও এর চূড়ায় যেতে পারবেন সীমিত সংখ্যক দর্শনার্থীরা।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে আইফেলের চূড়ায় ১৩ হাজার মানুষ উঠতে পারবেন। এই সংখ্যাটা স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক।
এসময় শারীরিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.