রাতে আসছে আরও ২০ লাখ সিনোফার্মের টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ আজ (১৭ জুলাই) রাতে ঢাকায় আসবে। রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের এই টিকার চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পৃথক দুটি উড়োজাহাজে এসব টিকা দেশে আসবে। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল।

এর আগে চলতি মাসেই কয়েক দফায় চীন থেকে সিনোফার্মের টিকা এসেছে। গত মে মাসে প্রথমবারের মতো মন্ত্রীদের কাছে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা হস্তান্তর করেন রাষ্ট্রদূত লি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.