রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন।
করোনা নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ছয়, নাটোরের চার, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার দুই জন করে, নওগাঁ-বগুড়া ও ঝিনাইদহের একজন করে রোগী আছেন।
