কুয়েত ও ওমানে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স

মে মাস থেকে এমিরেটস এয়ারলাইন্স কুয়েত ও ওমানে তাদের ফ্লাইট পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে।
এয়ারলাইন্সের ওয়েবসাইট ও আল খলিজ পত্রিকার তথ্য অনুযায়ী, কুয়েতের আকাশসীমা খুলে দেওয়ায় ১ মে থেকে দুবাই-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।
শুরুতে প্রতিদিন দুটি ফ্লাইট থাকলেও ১৬ মে থেকে তা বাড়িয়ে চারটি এবং ২১ মে থেকে পাঁচটি করা হবে।
এই রুটে এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৭৭  উড়োজাহাজ ব্যবহার করা হবে।
অন্যদিকে, ওমানের মাস্কাট রুটে ১ থেকে ১৫ মে পর্যন্ত সপ্তাহে মোট সাতটি ফ্লাইট চলবে।
তবে ১৬ মে থেকে এই রুটে প্রতিদিন একটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে আমিরাত।
মূলত মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক হওয়া এবং স্বল্প দূরত্বের ভ্রমণের চাহিদা বাড়ায় এয়ারলাইন্সটি তাদের এই সেবা পুনরায় চালু করছে।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.