সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তানের ছবি প্রকাশ করলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
চলতি বছরের ১৫ মার্চ শিশিরের কোলজুড়ে আসে প্রথম ছেলে সন্তান।
তার নাম রাখা হয় এইজাহ আল হাসান।
শনিবার বাংলাদেশ সময় দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে সাকিবের স্ত্রী লিখেন, ‘সবার সঙ্গে এইজাহকে পরিচয় করিয়ে দিচ্ছি।
সবাই তার জন্য দোয়া করবেন। মাশআল্লাহ। আলহামদুলিল্লাহ।’
তার কিছুক্ষণ পর একই ছবি শেয়ার করেন সাকিব।
ক্যাপশনে লিখা আছে, ‘আমার ছেলে। সবাই দোয়া করবেন।’
