বৃষ্টি আরও বাড়বে

ঈদের চতুর্থ দিনে শনিবার রাজধানীসহ সারা দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।
সকাল থেকেই আকাশ কিছুটা মেঘলা ছিল।
বেলা ১১টার দিকে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
ফলে বৃষ্টি আর বিধিনিষেধে এদিন রাজধানীর ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথে বের হওয়া মানুষ।

অবশ্য আবহাওয়া অধিদপ্তরও বৃষ্টির আভাস দিয়েছে।
বলছে, ৮ বিভাগের অধিকাংশ জায়গায়ই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.