কলম্বো-দুবাই রুটে দৈনিক ফ্লাইট চালু করল শ্রীলঙ্কান এয়ারলাইন্স

কলম্বো-দুবাই রুটে দৈনিক ফ্লাইট চালু করল SriLankan Airlines

ঢাকা: শ্রীলঙ্কার জাতীয় বিমানসংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্স Airlines আগামী ১ মে ২০২৬ থেকে কলম্বো-দুবাই রুটে আবারও দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হলো।

বিমান সংস্থাটি জানায়, পুনরায় চালু হওয়া এই সার্ভিস যাত্রীদের জন্য নিয়মিত ও নিরবচ্ছিন্ন ভ্রমণ সুবিধা নিশ্চিত করবে। ব্যবসা ও অবকাশ—দুই ধরনের যাত্রীর চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উদ্যোগটি সংস্থাটির বৃহত্তর নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার অংশ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রুটগুলোতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ এবং সেবা নির্ভরযোগ্যতা বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, কলম্বো ও দুবাইয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হওয়ায় ট্রানজিট যাত্রীসহ পর্যটন ও বাণিজ্যিক ভ্রমণ আরও গতিশীল হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN