করোনাভাইরাসের টিকা দেয়ার কাজে ব্যবহৃত সিরিঞ্জ রফতানির জন্য কোভ্যাক্সের সাথে চুক্তি করবে দেশীয় প্রতিষ্ঠান জেএমআই। শিগগিরই এই চুক্তি করবে বলে জেএমআই সুত্রে জানাগেছে। কোভ্যাক্স হলো গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম ।
কোভ্যাক্স-এর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনাভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশকেও প্রথম দফায় ১০ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে।
এই বছরের শেষ নাগাদ বিশ্ব জুড়ে দুইশ’ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে কোভ্যাক্স। জানাগেছে আগামীতে কোভ্যেক্স থেকে গরীব দেশগুলোতে যেসব টিকা সরবরাহ করা হবে তার সং্গে টিকা প্রয়োগের সিরিঞ্জও দেয়া হবে। এই লক্ষ্যে সিরিঞ্জ ক্রয়ের জন্য বাংলাদেশী প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জ এর সংগে চুক্তি করা হবে বলে জানাগেছে।
তবে জিএমআই সুত্রে জানাগেছে আগে তারা বাংলাদেশের চাহিদা পুরণ করবে। তারপর উদ্বৃত্ত থাকলে সেই সিরিঞ্জ রফতানি করা হবে। সুত্র জানায় কোভ্যেক্স ছাড়াও যুক্তরাস্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও সিরিঞ্জ রফতানির অর্ডার আছে তাদের কাছে। ইতিমধ্যে তারা উৱপাদন ক্ষমতাও বাড়িয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি দেশের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। এর আগে সিরিঞ্জ পাঠানো হয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশে।
করোনা টিকা অনুমোদনের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিরিঞ্জ রফতানির ক্রয় অর্ডার পাচ্ছেন তারা।
কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক ও কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের প্রধান মঈনুল ইসলাম জানান, করোনা টিকা কার্যক্রমে ব্যবহৃত এডি সিরিঞ্জ ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাতকরণের অনুমতি হিসেবে সিই০০৬৮ সনদ পেয়েছে জেএমআই।
