দুই ডোজ ক’রোনা টিকা নিয়েও করো’নায় মৃ’ত্যু হাসপাতাল কর্মীর

সাড়ে তিন মাস আগে টিকার দুই ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেডিকেটেড কভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. সিরাজ (৪১) উপজেলার চরলরেন্স এলাকার কালা মিয়ার ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি কর্মরত ছিলেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১০ জুলাই অফিস সহায়ক (এমএলএসএস) সিরাজ জ্বরে আক্রান্ত হন।
এর পাঁচ দিন পর ১৬ জুলাই তার নমুনা পরীক্ষা করানো হলে করোনা নেগেটিভ আসে।
তবে শ্বাসকষ্ট থাকায় সিটিস্ক্যান করানো হলে তার ফুসফুসে ৯০ ভাগ সংক্রমণ ধরা পড়ে।
যে কারণে চিকিৎসকরা তার করোনা হয়েছে বলে নিশ্চিত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান।
তবে ভর্তির পর তার অক্সিজেন স্যাচুরেশন দ্রুত কমতে থাকায় ১৭ জুলাই তাকে ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে পাঠানো হয়।
ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.