অবশেষে ভারতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামল

অবশেষে ভারতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন। ১৩২ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ নেমেছে ৩০ হাজারের নিচে। এর আগে ১৬ মার্চ ২৮ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়েছিলেন। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪১৫ জনের।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে চার লাখ ২১ হাজার ৩৮২ জনের। মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৪০ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.