গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে আরও সাত হাজার ৩৮৭ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৪৩ হাজার ৬৮ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৫১৬ জন।
এর মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৮২ হাজার ৮২৮ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬২৫ জন।
