রামেকে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৪ জন, পাবনার ৫ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়ার একজন করে এবং কুষ্টিয়ার দুজন করে রয়েছেন।
এদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা নেগেটিভ হবার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন।
এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৫ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.