খুলনায় করো’নায় আরও ৪১ জনের মৃ’ত্যু

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে শনাক্ত হয়েছে এক হাজার ১৯ জনের।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার বিভাগে ৩১ জনের মৃত্যু ও ৮৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

মৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, যশোরে চারজন, নড়াইলে দুইজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে পাঁচজন, কুষ্টিয়ায় ৯ জন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে তিনজন জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯১ হাজার ৫৬৮ জন।
আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৩৩৫ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৫৮০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.