মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ শুরু

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে । বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসের এই ধরনটি মধ্যপ্রাচ্যের যেসব দেশে টিকা দানের হার খুবই কম, সেসব দেশে এই প্রাদুর্ভাব সৃষ্টি করেছে।
ওই অঞ্চলের মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত ২২টি দেশের মধ্যে ১৫টিতে এরই মধ্যে এই ডেল্টা ধরনটি রেকর্ড করা হয়েছে।
ভারতে সর্বপ্রথম শনাক্ত হয় অতি সংক্রামক ডেল্টা এই ধরনটি। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে বিশ্বসস্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্ধারি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ধরন তীব্র সংক্রমণপ্রবণ।
ফলে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর ঘটনা ঘটছে।
এসব অঞ্চলে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.