বাংলাদেশের বায়োবাবল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
অস্ট্রেলিয়া দলের প্রাপ্ত সুবিধাদি নিয়ে অনেক আলোচনা হলেও মহামারিকালীন সময় বিবেচনায় এগুলো স্বাভাবিক বলেই মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এ ধারা বজায় রাখতে পারলে, আগামী সিরিজগুলো আয়োজনে সুবিধা হবে বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এদিকে, আগামী সপ্তাহ জুড়ে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় বিষয়টি নিয়ে চিন্তিত নয় বিসিবি।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এখন বাংলাদেশে অস্ট্রেলিয়া। কোয়ারেন্টাইনে আছে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে।
নিরাপত্তা আর বায়োবাবলের কঠোরতায় আগের সব সিরিজকে ছাপিয়ে গেছে এবারের আয়োজন।