অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
সিরিজ বাঁচানোর লড়াই অজিদের সামনে।
পর পর ম্যাচ হারলেও অজিদের হালকা করে দেখার সুযোগ নেই বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পাপন।
সিরিজ শুরুর দুই দিনেই পাল্টে গেলো দৃশ্যপট।
বাংলাদেশকে পাত্তা না দেওয়া অজিরাই এখন টিকে থাকার লড়াইয়ে।
বাংলাদেশে এসে নিরাপত্তা প্রটোকলের নামে নতুন সব আবদার।
যেনো বিসিবিকে কোণঠাসা করার চেষ্টা।
কিন্তু মাঠের খেলায় নিজেরাই কোণঠাসা ম্যাথু ওয়েডের দল।
টানা দুই ম্যাচে হেরেছে টাইগারদের কাছে।
আর একটা ম্যাচ হারলেই সিরিজটা ফসকে যাবে হাত থেকে।
এবার সিরিজ হারের শঙ্কার সঙ্গে অজি শিবিরে ভর করেছে দ্য ফিজ আতঙ্ক।