ফ্রান্স ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফ্রান্স ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
ফ্রান্সে করোনার সংক্রমণ বাড়ায় সেখানে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এএফপির।

ইতোমধ্যেই ফ্রান্সে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে।
এজন্য বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। যদিও সর্বোচ্চ কোভিড রোগী ভর্তির রেকর্ড ভাঙেনি এখনও। তবুও এমন নির্দেশনা জারি করলো যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সংক্রান্ত ‘চতুর্থ স্তরের’ নির্দেশনা জারি করে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমন পরামর্শ দেয়ার পরই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.