মহামারিতেও এতো উড়োজাহাজের অর্ডার!

দীর্ঘ প্রায় দুই বছরের কাছাকাছি অচল পড়েছিল মার্কিন যুক্ররাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানগুলো।
বন্ধ ছিল এ মডেলের নতুন বিমানের অর্ডার আর সরবরাহ।
পাশাপাশি করোনা মহামারিতে পুরো বিপর্যস্ত ছিল বোয়িংসহ বিশ্বের বিভিন্ন বিমান নির্মাতা প্রতিষ্ঠান।
এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দেয় সারাবিশ্বে সর্বাধিক বিক্রিত বিমান সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানের আকাশে উড্ডয়নের অনুমোদন।

এরপর আবারো পালে হাওয়া লেগেছে বোয়িংয়ের।
আকাশে উড়ছে সেভেন থ্রি সেভেন।
জুলাইয়ে ক্রেতাদের কাছে ২৮টি উড়োজাহাজ সরবরাহ করেছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
সরবরাহ করা এসব উড়োজাহাজের মধ্যে বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স মডেলও অন্তর্ভুক্ত ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.