মাঝ-আকাশে উত্তেজনা, কাবুল ছাড়ল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান

চূড়ান্ত উত্তেজনার মধ্যে ১২৯ জন যাত্রী নিয়ে কাবুল থেকে এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লি এসে পৌছেছে। ঘণ্টা আড়াইয়ের মধ্যে সেই বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কাবুল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে।
রাজধানী কাবুলকে কার্যত ঘিরে ফেলেছে তালেবান।
সাহায্যের জন্য কাবুল এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে কেউ ছিলেন না।
সেই পরিস্থিতিতে আকাশে প্রায় এক ঘণ্টা চক্কর কাটে বিমানটি।
যাতে উড়ানটিকে নিশানা না করা হয়, সেজন্য একটা সময় র‍্যাডারও বন্ধ করে দেন পাইলট।

মাঝ-আকাশে চক্কর কাটায় বিমানে আরও তেল ভরতে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.