আফগানিস্তানের কাবুল বিমানবন্দরসহ বিভিন্ন অংশে গোলাগুলির খবর পাওয়া গেছে।
বিবিসি জানায়, এসময় অনেককেই প্রাণভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।
তারা প্লেনের দিকে ছুটতে থাকে।
সেসময় এয়ারলাইন্স ও ইমিগ্রেশন ডেস্কের কর্মীদের জন্য খুব কম লোককে দেখা গেছে।
কাবুল বিমানবন্দরে গোলাগুলির ইঙ্গিত পাওয়ার পরপরই মার্কিন দূতাবাসে নিরাপত্তা সতকর্তা জারি করা হয়।
দূতাবাস থেকে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গও বলেছেন, তালেবান জোট বিমানবন্দর খোলা রাখতে সাহায্য করছে যাতে মানুষজন সরে যেতে পারে।
এদিকে কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর এ ঘটনা ঘটে।
এ অবস্থায় শহর ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা।