কাবুল বিমানবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড়, বিমানে উঠতে গিয়ে নিহত ৫

তালেবানের দখলের পর আফগানিস্তান ছাড়ার মরিয়া চেষ্টা করছেন লক্ষ লক্ষ মানুষ। রাজধানী কাবুলের বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে।
একসঙ্গে বিমানে ওঠার চেষ্টা করার সময় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

একজন প্রত্যক্ষদর্শী সোমবার রয়টার্সকে বলেছিলেন যে তারা পাঁচটি মৃতদেহ বহন করতে দেখেছেন, অন্যজন বলেছেন যে কীভাবে নিহতরা মারা গেছেন তা অস্পষ্ট।
ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও একই খবর দিয়েছে।
কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা।
তাদের হাতে বিমানবন্দরের নিয়ন্ত্রণের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার সকাল পর্যন্ত দেশটিতে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.