বিপুল অর্থ নিয়েই পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট!

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশ ছেড়ে পালান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
এদিকে পালানোর সময় অর্থ বোঝাই চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টার নিয়ে গেছেন তিনি।
আফগানিস্তানে রুশ দূতাবাস জানিয়েছে কাবুল ছেড়ে পালানোর সময় আশরাফ ঘানি চারটি গাড়ি এবং হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে পালিয়েছেন।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

কাবুলে রুশ দূতাবাসের একজন মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অর্থ বোঝাই চারটি গাড়ি ঘানি নিয়ে গেছেন।
এছাড়া হেলিকপ্টার বোঝাই করে অর্থ নেওয়া হয়েছে।
তবে কিছু অর্থ নেওয়া সম্ভব হয়নি। কারণ হেলিকপ্টারে আর জায়গা ছিল না।
বাড়িতেই অর্থ পড়েছিল। ইশচেঙ্কো জানান, একজন প্রতক্ষ্যদর্শী তাকে এ তথ্য দিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.