অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আফগানিস্তানে এখন তালেবানের জয়জয়কার।
রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান।
বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছিল, তাদেরকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
আলজাজিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে এসব খবর জানা গেছে। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, তালেবান নেতারা তাদের যোদ্ধাদের আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
এ নিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, নিছক সাবেক আফগান সরকারের হয়ে কাজ করত বলে কাউকে হেনস্তা করা যাবে না।