তালেবানের নিষ্ঠুরতা- খাবার না দেওয়ায় নারীকে রাইফেল দিয়ে পিটিয়ে হ’ত্যা

তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন মা নাজিয়া হক।

নিভৃত পল্লীতেই তাঁদের বসবাস।
তালেবান যোদ্ধারা ওই বাড়ির দরজায় কড়া নাড়ছে।
এমন ঘটনা ঘটেছে তিন দিন।
চতুর্থ দিনও যে তালেবান যোদ্ধারা আসবে তা ধরেই নিয়েছিলেন নাজিয়ার ২৫ বছর বয়সী মেয়ে মানিজহা।
শুনতে হবে একই বায়না—১৫ যোদ্ধার জন্য রাঁধতে হবে খাবার।

মানিজহা বলছিলেন, ‘আমার মা ওদের বলেছিলেন, আমি গরিব মানুষ, আমি কিভাবে আপনাদের খাবারের ব্যবস্থা করব? এ কথা শুনেই ওরা মাকে মারতে শুরু করে।
পড়ে যান আমার মা।
তখন ওরা একে-৪৭ দিয়ে আঘাত করে।’

মানিজহার কথায়, ‘আমি ওদের বাধা দেওয়ার চেষ্টা করে কুলিয়ে উঠতে পারিনি।
ওরা আমাদের আরেক ঘরে গ্রেনেড ছোড়ে, পুড়ে যায় সব কিছু। পুড়ে যান মা-ও।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.