আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে গত রোববার থেকে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।
আফগানিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া সশস্ত্র গোষ্ঠী তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ভিড়ের মধ্যে পরে অথবা গুলিতে নিহত হন ওই ব্যক্তিরা।
কাবুল বিমানবন্দর গেটে ভিড় করা লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তালেবান যোদ্ধারা বিমানবন্দরে কারো ওপর হামলা করতে চায় না।
বিমানবন্দরে এখনও হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছে।