ডেল্টা নিয়ে সুখবর দিল অক্সফোর্ডের বিজ্ঞানীরা

সর্বত্রই দাপট ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট।
তবে করোনার এই ভারতীয় ধরণ নিয়ে দারুণ সুখবর দিল অক্সফোর্ডের বিজ্ঞানীরা।
তারা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে পূর্ণ ডোজ ভ্যাকসিন।
সম্প্রতি এক পর্যালোচনায় দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা ডেল্টা প্রতিরোধে কম কার্যকর, তবে ফাইজার-বায়োএনটেক টিকা ডেল্টা থেকে বেশি সুরক্ষা দিতে পারে।

তবে আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার তেমন কার্যকর নয় বলে জানানো হয়েছে।
গত শীতে যুক্তরাজ্যের বেশিরভাগ সংক্রমণের জন্য আলফা ভ্যারিয়েন্ট দায়ী ছিল।
এ ব্যাপারে মডার্না ভ্যাকসিনের তথ্য স্পষ্ট করা হয়নি।
তবে গবেষকরা মনে করেন, মডার্না ভ্যাকসিনও অন্য ভ্যাকসিনের মতোই সুরক্ষিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.