এবার কালিমা তাইয়েবা লেখা জাতীয় পতাকা ‘ফেরাচ্ছে’ তালেবান

দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতায় ফিরে দেশটির জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা।
তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে ইসলাম ধর্মের কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।’
যার অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত রাসুল। তালেবানের এই সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে।

সংবাদ মাধ্যম আলজাজিরায় প্রকাশিত একটি তথ্যচিত্রে দেখা যায়, এই প্রথমবারের মতো কিন্তু আফগানিস্তানের পতাকা বদল হচ্ছে না।
১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.