৩ হাজার আফগান শরণার্থীকে নিজ দেশে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

আফগানিস্তানে তালেবান শাসন থেকে পালাতে মরিয়া কাবুলের বিমানবন্দরে বিপুল সংখ্যক জনতার ছবি দেখে বিশ্বের বেশিরভাগ মানুষ হতবাক হয়েছে।

দেশ পালানো আফগানদের আশ্রয় দেওয়ার ব্যাপারে অনেক দেশ ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে।

আজ শুক্রবার অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক সংবাদমাধ্যম এসবিএস নিউজকে বলেছেন, ‘বিপজ্জনক পরিবেশের মধ্যেও আফগান নাগরিক যারা যুদ্ধের সময় অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করেছিল তাদের তালেবান অঞ্চল থেকে উড়োজাহাজে সরিয়ে নিতে আমরা কাজ করছি।’

তার মতে, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে কাজের কারণে তাদের গ্রেপ্তার বা মৃত্যুদণ্ডের ভয় আছে।’

ইতোমধ্যেই কানাডা ও ব্রিটেন ৪০ হাজার আফগানকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে দুই হাজার আফগান নাগরিককে আশ্রয় দিতে সম্মতি জানিয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.