কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।
তিনি বলেন, লোকজনকে এভাবে সরিয়ে আনতে গিয়ে সেনাবাহিনী ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয় সময় শুক্রবার বেলা একটার দিকে হোয়াইট হাউসে এসব কথা বলেন জো বাইডেন। খবর বিবিসির।
বাইডেন বলেন, আফগানিস্তান থেকে ১৩ হাজার মানুষকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। উড়োজাহাজে যেভাবে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তা যথেষ্ট কঠিন কাজ ছিল।
বাইডেন আরও বলেন, মার্কিনদের মধ্যে যাঁরাই ঘরে ফিরতে চাইবেন, তাঁদেরই ফিরিয়ে নেওয়া হবে।
যে ৫০ থেকে ৬৫ হাজার আফগান দেশ ছাড়তে চান, তাদেরও একইভাবে সরিয়ে নেওয়া হবে।